জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ১০ মে রবিবার সকাল সাড়ে ১০টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘মা’ আশ্রয়ের একটাই ঠিকানা— শিরোনামে একুশে পাঠচক্রের ১৩২তম আসরে শিক্ষক শান্তি সাহার সভাপতিত্বে এবং একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতির উপস্থাপনায় উদ্বোধন করেন পাহাড়ি জনপদে ৫০ বছরের অধিক সময়ে যিনি ধাত্রীর সেবামূলক কাজ করে আসছেন সেই গুণী মা নূর জাহান। ‘মা’ দিবসের ধারাবাহিক দেয়ালিকা অক্ষরপত্রের মোড়ক উন্মোচন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঞ্জুমান আরা বেগম। উপস্থিত সকল মায়েদের উত্তরীয় পড়িয়ে দেন সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষকগণ,সাংবাদিক এবং সুধী। তারপর মায়েদের মা ধুয়ে দেন সন্তানেরা।

পা ধুয়া পর বক্তব্য উপস্থাপন করেন মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বর এর সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সহসভাপতি বিপ্লব দে কেটু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, কণ্ঠস্বর এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল।
দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থী ফারদিন ও সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলি গান পরিবেশন করেন।

২৭.০২°সে