Header Border

ঢাকা, সোমবার, ১১ই মে, ২০২৬ ইং | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৩৩°সে
শিরোনাম
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু নালিতাবাড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেক হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল নায়ক মান্নার সাথে থালাপতি বিজয়ের পুরনো ছবি নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে বিশ্ব মা দিবস উৎযাপন   নালিতাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়িত হলেন সাদিয়া আফরিন এ্যানি আজ বিশ্ব মা দিবস নালিতাবাড়ীতে টয়লেট থেকে কন্যাশিশুর মরদেহ উদ্ধার সম্প্রসারিত মন্ত্রীসভায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী নালিতাবাড়ী উপজেলা পরিষদ কোয়ার্টারের ভিতর অপরিচিত বকরি ছাগল: প্রকৃত মালিককে নিয়ে যাওয়ার অনুরোধ

ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ত্রিশালে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন জাতীয় পর্যায়ের এ আয়োজনে আগামী ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১১ মে) প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম হলরুমে আয়োজিত সভায় অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। তিনি বলেন, জাতীয় কবি নজরুলের আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জন্মজয়ন্তীর আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিস ফারাহ শাম্মী।

এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সংগঠক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে বিশ্ব মা দিবস উৎযাপন  
আজ বিশ্ব মা দিবস
সম্প্রসারিত মন্ত্রীসভায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’
ঈদে টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজটের শঙ্কা

আরও খবর

error: Content is protected !!