Header Border

ঢাকা, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯°সে
শিরোনাম
ভিশন টিভিতে সংবাদ প্রকাশের পর জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম, শেরপুরে ‘ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ’ চালু আজ থেকে নালিতাবাড়ীতে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু ডাইনোসরের সঙ্গে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেলের সম্পর্কটা কী? ঝিনাইগাতীতে নকল বীজধানে ক্ষতিগ্রস্ত কৃষক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে এখন ১৯৪০ টাকা নালিতাবাড়ীতে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের মহোৎসব: মানা হচ্ছেনা জেলা প্রশাসনের নির্দেশনা নালিতাবাড়ীতে মেধা বিকাশ কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

ভিশন টিভিতে সংবাদ প্রকাশের পর জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম, শেরপুরে ‘ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ’ চালু

শেরপুর জেলায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করেছে জেলা প্রশাসন। সম্প্রতি জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম ও ভোগান্তির বিষয়টি নিয়ে ভিশন টিভি নিউজ অনলাইনে সংবাদ প্রকাশের পর শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।

জানা গেছে, জেলা প্রশাসন শেরপুর এর উদ্যোগে একটি আধুনিক ‘ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ’ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে জেলার সকল যানবাহন মালিক ও চালকদের নিজ নিজ গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ব্যবস্থার মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং অনিয়ম অনেকাংশে কমে আসবে।

নতুন নিয়ম অনুযায়ী, অ্যাপে নিবন্ধন ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি তেল দেওয়া হবে না। অর্থাৎ, রেজিস্ট্রেশনবিহীন কোনো গাড়ি পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে না। এতে করে অবৈধভাবে তেল সংগ্রহ, অতিরিক্ত মজুদ কিংবা কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, ইতোমধ্যে জেলার বিভিন্ন জ্বালানি পাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে নতুন নিয়ম কার্যকর করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে অ্যাপ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

এদিকে, সাধারণ যানবাহন মালিকদের মাঝে নতুন এ নিয়ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকেই শুরুতে কিছুটা ভোগান্তির আশঙ্কা প্রকাশ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে সবাই এ ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন এবং এর সুফল ভোগ করবেন।

জেলা প্রশাসন সকলকে দ্রুত ‘ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ’-এ নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জ্বালানি তেল গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলার জন্যও অনুরোধ করা হয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন দ্রুত উদ্যোগ জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে জ্বালানি ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ফিরে আসবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজ থেকে নালিতাবাড়ীতে হাম-রুবেলার টিকা দেওয়া শুরু
ঝিনাইগাতীতে নকল বীজধানে ক্ষতিগ্রস্ত কৃষক
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে এখন ১৯৪০ টাকা
নালিতাবাড়ীতে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের মহোৎসব: মানা হচ্ছেনা জেলা প্রশাসনের নির্দেশনা
নালিতাবাড়ীতে মেধা বিকাশ কোচিং সেন্টারে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

আরও খবর

error: Content is protected !!