Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ৩১.৯৩°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে? নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরীকে নালিতাবাড়ী উপজেলার বারোমারি সেন্ট লিও ধর্মপল্লীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বারোমারি সেন্ট লিও ধর্মপল্লী প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

বারমারী সেন্ট‌ লিওর ধর্মপল্লীর পাল পু‌রো‌হিত ফাদার তরুণ ব‌নোয়া‌রির সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন ইঞ্জি‌নিয়ার ফা‌হিম চৌধুরী‌।

এসময় সং‌ক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন সু‌চিত্রা চিরান। অনুষ্ঠা‌নে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল মালেক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমিন, উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক ভাইস চেয়ারম‌্যান হা‌বিুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, ইঞ্জিনিয়ার এমএ রায়হান, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, ছাত্রদলের আহ্বায়ক আপন সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার এসো‌সিয়‌নের সভাপ‌তি কো‌পেন নক‌রেক, সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ। অনুষ্ঠা‌নে সমাপ‌নি বক্তব‌্য রা‌খেন তরুণ ব‌নোয়া‌রি ।

এছাড়াও অনুষ্ঠানে ধর্মপল্লীর ধর্মীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর ভূমিকা প্রশংসনীয়। তাঁরা নকলা-নালিতাবাড়ী অঞ্চলের উন্নয়নে তাঁর চলমান উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন।

সংবর্ধনার জবাবে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমার দায়িত্ব। নকলা-নালিতাবাড়ীকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছি।”

তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন এবং এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠা‌নে আদিবাসী‌দের জীবন‌চিত্র নি‌য়ে এক‌টি ডকু‌মেন্ট‌রি সহ আদিবাসী‌দের নৃত‌্য প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে বারোমারি সেন্ট লিও ধর্মপল্লীর পক্ষ থেকে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে তিনি উপস্থিত সুধীজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম
নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান
নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন

আরও খবর

error: Content is protected !!