Header Border

ঢাকা, সোমবার, ১১ই মে, ২০২৬ ইং | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.০২°সে
শিরোনাম
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু নালিতাবাড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেক হঠাৎ নেট দুনিয়ায় ভাইরাল নায়ক মান্নার সাথে থালাপতি বিজয়ের পুরনো ছবি নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে বিশ্ব মা দিবস উৎযাপন   নালিতাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়িত হলেন সাদিয়া আফরিন এ্যানি আজ বিশ্ব মা দিবস নালিতাবাড়ীতে টয়লেট থেকে কন্যাশিশুর মরদেহ উদ্ধার সম্প্রসারিত মন্ত্রীসভায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী নালিতাবাড়ী উপজেলা পরিষদ কোয়ার্টারের ভিতর অপরিচিত বকরি ছাগল: প্রকৃত মালিককে নিয়ে যাওয়ার অনুরোধ

সম্প্রসারিত মন্ত্রীসভায় ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের মন্ত্রিসভা আরও বড় হচ্ছে। ঈদুল আজহার পর একই সঙ্গে মন্ত্রিসভায় রদবদল ও কলেবর বাড়ার বিষয়টি বিএনপি ও সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো নিশ্চিত করেছে। মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে পারেন কয়েকজন অভিজ্ঞ ও নতুন মুখ। দুয়েকজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হতে পারে। এক মন্ত্রণালয়ের মধ্যে দায়িত্ব সীমিত রাখা হবে একজন মন্ত্রীকে।

গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করা সরকার জনসেবা ও প্রশাসনের গতি বাড়াতে এই পদক্ষেপ নিতে পারে। মূলত যেসব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কাজের চাপ বেশি এবং যেখানে বর্তমানে একক নেতৃত্বে একাধিক দফতর পরিচালিত হচ্ছে, সেখানে নতুন নেতৃত্ব নিয়ে আসাই প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য।

বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তবে কোনো উপমন্ত্রী নেই। এদের মধ্যে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালকে ডেপুটি স্পিকার করা হয়েছে। এর মধ্যে মেজর (অব.) হাফিজের মন্ত্রণালয়ে আহমেদ আজম খানকে মন্ত্রী পদে নিযুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মন্ত্রিসভা সম্প্রসারণে কয়েকজন উপমন্ত্রীর পদও সৃষ্টি হতে পারে। এ ছাড়া সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত একজন সদস্যকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে। সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো জানায়, আসন্ন বাজেটের পর মন্ত্রিসভা সম্প্রসারিত হতে পারে।

মন্ত্রীসভা বড় হওয়ার খবর চাউর হওয়ার সাথে সাথে শেরপুর জেলার জনগণ দাবী জানাচ্ছেন সীমান্তবর্তী এই জেলা থেকে একজনকে মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করতে। বিশেষ করে জেলার ভিআইপি আসন হিসেবে খ্যাত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে সম্প্রসারিত মন্ত্রীসভায় মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে চান এ আসনের জনগণ। এই আসন থেকে নির্বাচিত সদস্যরা অতীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, জাতীয় সংসদের হুইপ এবং সংসদ উপনেতার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাই এবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সম্প্রসারিত মন্ত্রীসভায় এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এমপি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন- এমনটাই প্রত্যাশা শেরপুরবাসীর।

মন্ত্রিপরিষদের একজন উপসচিব বলেন, মন্ত্রিপরিষদে এসব নিয়ে আলোচনা আছে। তবে সুনির্দিষ্টভাবে কারা নতুন যুক্ত হচ্ছেন, কিংবা কবে ঘোষণা হবে তা বলা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
নালিতাবাড়ী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু
নালিতাবাড়ীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেক
নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আসরে বিশ্ব মা দিবস উৎযাপন  
নালিতাবাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়িত হলেন সাদিয়া আফরিন এ্যানি
আজ বিশ্ব মা দিবস

আরও খবর

error: Content is protected !!