Header Border

ঢাকা, , | () ২৭.৬৫°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার মুসলিম যুবক হিন্দু পরিচয়ে জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আনিসুর রহমান

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন

নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন—হুমায়ুন কবির (আহ্বায়ক), হান্নান মিয়া, আক্তার হোসেন, আনারুল ইসলাম, রফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, নূর মোহাম্মদ, জাহাঙ্গীর হোসেন ও শফিকুল ইসলাম শফি।
সভায় জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটির সার্বিক তত্ত্বাবধানে দ্রুততম সময়ের মধ্যে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। পরবর্তী সিদ্ধান্ত ও নির্বাচনের বিষয়ে নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কমিটি গঠন ও বিলুপ্তি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, যিনি নাকুগাঁও আমদানি ও রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক। এছাড়া নালিতাবাড়ী শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবির, স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর ইউনিয়নের সর্বস্তরের সদস্য ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন
নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার
নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন
নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

আরও খবর