বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন আমরুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সেলিম উদ্দিন প্রামাণিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রীনা রহমান এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহাদাত হোসেন। এছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শাফিউলসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ইউনিয়নের সুবিধাভোগী নারীদের মাঝে সরকারি বরাদ্দ অনুযায়ী চাল বিতরণ করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিগুলো দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

২৭.১°সে