আগামী ৬ জুন প্রস্তাবিত শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে আসছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ছয় সদস্যের বিশেষ কমিটি। ০১ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডাঃ সাকী মোঃ জাকিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
কমিটিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)-কে সভাপতি ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন)-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি চার সদস্য হলেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডীন, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ, ঢাকা বিএমএন্ডডিসির সভাপতি কর্তৃক মনোনীত প্রতিনিধি ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রতিনিধি।
অত্র কমিটিকে আগামী ৬ই জুন সরেজমিন পরিদর্শন করে মতামত সহ প্রতিবেদন ৭ কর্ম দিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দাখিল করার জন্য বলা হয়েছে।

২৭.৪২°সে