বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়িত বৃহৎ প্রকল্প PARTNER (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh)-এর আওতায় গ্যাপ (GAP) সার্টিফিকেশন বিষয়ক একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন ২০২৬) আয়োজিত এ প্রশিক্ষণের বিষয় ছিল “GAP Certification (Good Agricultural Practices)”। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা, কৃষি পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গ্যাপ সার্টিফিকেশনের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন PARTNER প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার জনাব সালাহউদ্দিন কায়সার, উপজেলা কৃষি অফিসার জনাব মো. মশিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান ও কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মো. সাইফুল ইসলাম খান।
বক্তারা কৃষকদের নিরাপদ ও টেকসই কৃষি উৎপাদন পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। একই সঙ্গে তারা নতুন উচ্চ ফলনশীল ব্রি ধান-১০০+ জাতের চাষাবাদ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং এর উৎপাদন সম্ভাবনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা গ্যাপ সার্টিফিকেশনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং মাঠ পর্যায়ে এসব প্রযুক্তি বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করেন।

৩৩.৪১°সে