Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৬৪°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে? নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

নালিতাবাড়ীতে দুইদিনের ব্যবধানে পাঁচ শিশু নিখোঁজ: জনমনে উৎকন্ঠা

নালিতাবাড়ী উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে একই মাদরাসার তিনজনসহ মোট পাঁচ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪)। এছাড়াও পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল হোসেন নিখোঁজ হয়েছে। সে ২৪ পারা কোরআনের হাফেজ।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানীয়া মাদরাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও তিন মাদরাসাছাত্র নিখোঁজ হয়। মাদরাসা থেকে বের হওয়ার পর তারা আর বাড়িতে ফিরে আসেনি। ইসরাফিল গত ২৭ মে নিঁখোজ হয়।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত শিশুদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে পুলিশ জানায়, নিখোঁজ শিশুদের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শিশুদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, একই মাদরাসার একাধিক শিক্ষার্থী স্বল্প সময়ের ব্যবধানে নিখোঁজ হওয়ার ঘটনায় বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম
নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান
নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন

আরও খবর

error: Content is protected !!