Header Border

ঢাকা, শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.৪২°সে
শিরোনাম
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাইদ সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাইদ নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ মামলা তুলে নিতে চাপ: রাজি না হওয়ায় বাড়িতে হামলা ৬ জুন প্রস্তাবিত ‘শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল’ পরিদর্শনে আসছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ছয় সদস্যের বিশেষ কমিটি ঈমামের স্বেচ্ছাচারিতায় জিম্মি নালিতাবাড়ী মডেল মসজিদ ক্ষতিগ্রস্ত মধুটিলা ইকোপার্ক পরিদর্শনে এমপি ফাহিম চৌধুরী: হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে মধুটিলা ইকোপার্কে ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ঈদের ছুটি কাটিয়ে নালিতাবাড়ী কর্মস্থলে আসার পথে সড়ক দূর্ঘটনায় ডান হাতের চার যায়গায় ভেঙে গুরুতর আহত উপজেলা কৃষি অফিসার: বাকি যাত্রীদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আনন্দ র‍্যালি; উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

বাঘবেড় ইউনিয়নের খরিয়াপাড়ায় জমি নিয়ে বিরোধ, ধান কেটে নেওয়ার অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের খরিয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কেরামত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে খোকা মিয়ার রোপণ করা ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী খোকা মিয়ার অভিযোগ, বৈধভাবে জমি ক্রয় করার পরও তিনি জমির দখল বুঝে পাচ্ছেন না। এ নিয়ে কেরামত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর মধ্যেই তিনি জমিতে ধান রোপণ করেন। শনিবার সকালে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে ধান কাটা শুরু করে এবং জমি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।

খোকা মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে হয়রানি করা হচ্ছে। আমার নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বর্তমানে ২৩টি মামলা রয়েছে। এখন আমার নিজের কেনা জমির ধানও কেটে নিয়ে যাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে তাকে ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ঘটনার পর খোকা মিয়া নালিতাবাড়ী থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি হস্তক্ষেপে আপাতত ধান কাটার কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে জানতে কেরামত আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আশরাফুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের এ বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাইদ
সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন
শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাইদ
নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ মামলা তুলে নিতে চাপ: রাজি না হওয়ায় বাড়িতে হামলা
৬ জুন প্রস্তাবিত ‘শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল’ পরিদর্শনে আসছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ছয় সদস্যের বিশেষ কমিটি
ঈমামের স্বেচ্ছাচারিতায় জিম্মি নালিতাবাড়ী মডেল মসজিদ

আরও খবর

error: Content is protected !!