Header Border

ঢাকা, শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৭.৪২°সে
শিরোনাম
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাইদ সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাইদ নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ মামলা তুলে নিতে চাপ: রাজি না হওয়ায় বাড়িতে হামলা ৬ জুন প্রস্তাবিত ‘শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল’ পরিদর্শনে আসছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ছয় সদস্যের বিশেষ কমিটি ঈমামের স্বেচ্ছাচারিতায় জিম্মি নালিতাবাড়ী মডেল মসজিদ ক্ষতিগ্রস্ত মধুটিলা ইকোপার্ক পরিদর্শনে এমপি ফাহিম চৌধুরী: হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে আলোচনা সভা হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে মধুটিলা ইকোপার্কে ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ঈদের ছুটি কাটিয়ে নালিতাবাড়ী কর্মস্থলে আসার পথে সড়ক দূর্ঘটনায় ডান হাতের চার যায়গায় ভেঙে গুরুতর আহত উপজেলা কৃষি অফিসার: বাকি যাত্রীদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আনন্দ র‍্যালি; উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

নালিতাবাড়ীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আনন্দ র‍্যালি; উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও ঈদ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বিকেলে নালিতাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানটি সাবেক শিবির ও জামায়াত নেতাদের মিলন মেলায় পরিণত হয়।

এবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা। অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর সর্বসম্মতিক্রমে কৃষিবিদ ড. শহিদুল্লাহ শরিফকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আফছার উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আরিফ রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপি।

এদিকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণার পর ওই সভায় বক্তব্য রাখেন সদ্য ঘোষিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের যুগ্ম মহাসচিব কৃষিবিদ ড. শহিদুল্লাহ শরিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী মনোনীত নালিতাবাড়ী পৌর মেয়র প্রার্থী ও জেলা শূরা-কর্মপরিষদ সদস্য শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমেন, জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক ছাত্রনেতা আবু সাইদ, সুলতান মাহমুদ, জামায়াত নেতা দুলাল হোসেন, শ্রমিক নেতা আবু সিনা জুবায়ের ও নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা শাখার শূরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং জামায়াতে ইসলামীর মনোনীত বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ র‍্যালি’ বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাইদ
সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে নালিতাবাড়ীতে মানববন্ধন
শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নালিতাবাড়ীর আবু সাইদ
নালিতাবাড়ীতে শিশু ধর্ষণ মামলা তুলে নিতে চাপ: রাজি না হওয়ায় বাড়িতে হামলা
৬ জুন প্রস্তাবিত ‘শেরপুর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল’ পরিদর্শনে আসছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ছয় সদস্যের বিশেষ কমিটি
ঈমামের স্বেচ্ছাচারিতায় জিম্মি নালিতাবাড়ী মডেল মসজিদ

আরও খবর

error: Content is protected !!