“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস; খেলার মাঠে মন দাও, মাদককে বিদায় দাও”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। সামিউল হক স্পোর্টস একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
শনিবার (০১ আগস্ট) বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ও মন্ডলিয়াপাড়া ইউনিয়নে আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সামিউল হক স্পোর্টস একাডেমির আয়োজনে মাদকবিরোধী এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রামচন্দ্রকুড়া ইউনিয়ন ও নালিতাবাড়ী ইউনিয়ন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, সামিউল হক স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান মোঃ সামিউল হক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আলহাজ্ব এম.এ. হাকাম হীরা, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা সামেদুল ইসলাম তালুকদার, জিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, টাইমস টুডের স্টাফ রিপোর্টার মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, চ্যানেল এসের উপজেলা প্রতিনিধি মিলন শেখ প্রমূখ।
উদ্বোধনী খেলা উপভোগ করতে উপজেলার ক্রীড়াপ্রেমী জনগণ উপস্থিত ছিলেন।

২৫.৪৬°সে