Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৬৪°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে? নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

মরিচপুরান ইউনিয়ন পরিষদে তরুন ব্যবসায়ী হাজী ফরহাদের ওপর হামলা ও মারধোর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী ও শিল্পোদ্যোক্তা হাজী ফরহাদ হোসেনের ওপর হামলা, মারধর এবং তার ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মরিচপুরান ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরীর পরামর্শে একটি কমিটি গঠন করা হয়। মঙ্গলবার ওই কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঐ সভার সদস্য হিসেবে চেয়ারম্যান প্রার্থী হাজী ফরহাদ হোসেন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান।

এসময় উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অপর চেয়ারম্যান প্রার্থী মাসুদ হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় হাজী ফরহাদ হোসেন ও তার সহযোগী বিএনপি কর্মী ফুল মাহমুদ আহত হন। একই সঙ্গে হামলাকারীরা ফরহাদের ব্যবহৃত ব্যক্তিগত প্রাইভেটকার ভাংচুর করে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ফরহাদ হোসেনকে চেয়ারম্যানের কার্যালয়ের ভেতরে নিয়ে নিরাপত্তা দেওয়া হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ ঘটনায় হাজী ফরহাদ হোসেনের ছোট ভাই স্বপন মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মাসুদ তালুকদার, যুবদল কর্মী রুকনুজ্জামান ও রাসেলসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

তবে অভিযুক্ত পক্ষের দাবি, হাজী ফরহাদ হোসেন একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেন। মাসুদ তালুকদার বলেন, ফরহাদ যুবলীগের কেন্দ্রীয় নেতা। তিনি সমর্থকদের নিয়ে এলাকায় মিটিং করতে এলে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে তার ওপর হামলা করে। এতে তিনি জড়িত নন বলেও দাবী করেন।

অন্যদিকে হাজী ফরহাদ হোসেন অভিযোগ করে বলেন, সম্প্রতি আমার এক বন্ধুর ছেলে টিসিবির ডিলারশিপ পাওয়াকে কেন্দ্র করে মাসুদ তালুকদারের সঙ্গে বিরোধ তৈরি হয়। তারা চাঁদাও দাবি করেছিল। এছাড়া আমি চেয়ারম্যান প্রার্থী হওয়া এবং ভিজিএফ বিতরণে এমপির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করায় তারা ক্ষুব্ধ ছিল পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেছে এবং ভাংচুর হওয়া গাড়িটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম
নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান
নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন

আরও খবর

error: Content is protected !!