Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৬.৬৯°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে? নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কৃষকের তথ্য সংগ্রহ উদ্বোধন

নালিতাবাড়ীতে সন্তান কর্তৃক নির্যাতিত বিধবার মৃত্যু

গর্ভজাত সন্তানও যে কখনো কখনো গর্ভধারীনির জন্য চরম অস্বস্তিদায়ক হতে পারে তার জ¦লন্ত উদাহারণ ৬০ বছর বয়সী এক বিধবা। শুধু গায়ে হাত তোলে শারিরিক নির্যাতনই নয়, জোর করে যৌন নির্যাতনও করা হয়েছে ওই বিধবাকে। এমনসব গুরুতর অভিযোগ স্বজন ও প্রতিবেশিদের কাছ থেকে যখন জানা গেলো, তখন ভাগ্যহত ওই মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে। ন্যাক্কারজনক এমন ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শালমারা গ্রামে।

স্থানীয় নির্ভরযোগ্য সূত্র ও স্বজনরা জানায়, ২০১৮ সালে বিধবা হন বর্তমানে ষাট বছর বয়সী ওই মা। তার একমাত্র ছেলে আবু রায়হান বাদশার স্ত্রী প্রায় সাড়ে তিন বছর আগে জাপানে চলে যান। প্রবাসে যাওয়ার কিছুদিন পর বাদশার সাথে স্ত্রীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

এদিকে বাড়িতে বৃদ্ধ মা ও একমাত্র ছেলে একই ঘরে বসবাস করতেন। সম্প্রতি বাদশা প্রায়সই গর্ভধারীনি মাকে শারিরিক নির্যাতন করতো। কখনো কখনো জোর করে যৌন নির্যাতন করতো বলেও অভিযোগ ওঠে। লোকলজ্জার ভয়ে মা বিষয়টি প্রকাশ না করলেও প্রতিবেশি জা’কে জানিয়েছিলেন। প্রায় এক মাস আগে ছেলের অত্যাচারে ওই মা মেয়ের বাড়ি চলে যান। সম্প্রতি আবারও বাড়ি ফিরে এলে ছেলে বাদশা আবারও মায়ের ওপর শারীরিক অত্যাচার শুরু করে। একপর্যায়ে বিষয়টি মেয়েকে জানানোয় গত শুক্রবার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে বাদশা। সোমবার দুপুরে ওই বৃদ্ধা মারা যান। খবর পেয়ে মেয়ে রেহেনা খাতুন মায়ের মৃত্যুর জন্য ভাইকে দায়ী করে গণমাধ্যমকে খবর দেন। এরপরই উঠে আসে ভয়াবহ তথ্য।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর প্রথমদিকে অভিযোগ করলেও একপর্যায়ে বিষয়গুলো অস্বীকার করেন মেয়ে হেলেনা। অভিযোগকারী না পেয়ে পুলিশ ফিরে আসে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার নাসরিন আক্তার জানান, কোন অভিযোগকারী পাওয়া যায়নি, শরীরে আঘাতের কোন চিহ্নও পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় আইনী ব্যবস্থা নেওয়া হয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম
নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান
নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন
নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল

আরও খবর

error: Content is protected !!