মাঠে ঘাস খাওয়া অবস্থায় অবৈধ সেচ সংযোগের অরক্ষিত বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫টি গরু মারা গেছে। গরুগুলোর বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া হাজী সাইজ উদ্দিন পাম্পের দক্ষিণ পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাপাশিয়া মাঠে ঘাস খাওয়ার জন্য গরু চড়তে দেন একই গ্রামের কৃষক আজগর আলী, রাকিব মিয়া, রহুল আমিন ও আব্দুল আওয়াল। তাদের ৫টি গরু মাঠে ঘাস খাওয়ার সময় বিকেল তিনটার দিকে একই এলাকার হাসমত আলীর অবৈধ সেচ পাম্পের অরক্ষিত বৈদ্যুতিক তারে প্রথমে একটি গরু জড়িয়ে পড়ে যায়। এ ঘটনা দেখে স্থানীয় হাফিজুর রহমান দৌড়ে কাছে গেলে ততক্ষণে আরও ৪টি গরু বিদ্যুতায়িত হয়ে কাঁদায় লুটিয়ে পড়ে ও পরবর্তীতে মারা যায়।
অভিযোগ রয়েছে, আবাসিক সংযোগ নিয়ে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবৈধভাবে ওই সেচপাম্প পরিচালনা করছেন হাসমত আলী। আমন চাষের বীজতলা তৈরীতে সেচের কাজের জন্য সেচপাম্পে সংযোগ দিয়েছিলেন তিনি।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

২৪.৭৯°সে