Header Border

ঢাকা, , | () ২৫.৭৬°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার মুসলিম যুবক হিন্দু পরিচয়ে জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আনিসুর রহমান

নালিতাবাড়ীতে কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কৃষকের তথ্য সংগ্রহ উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ীতে কৃষক কার্ড বাস্তবায়নের জন্য কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া ব্লকে কৃষকের তথ্য সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই ডিজিটাল উদ্যোগের ফলে কৃষি খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকেরা তাদের প্রাপ্য সুবিধা সহজে লাভ করবেন। এই কার্ডটি কেবল একটি পরিচয়পত্র নয়, বরং এটি কৃষকদের জন্য একটি আধুনিক সেবার প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া হবে।

উপজেলা কৃষি অফিসার মো: মশিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার রাশেদুজ্জামান ইমরান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাহবুবুল হক অপু সহ বিভিন্ন উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।

উল্লেখ্য, কৃষক কার্ডধারী কৃষকেরা ন্যায্যমূল্যে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন এবং সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি আর্থিক অনুদান ও ভর্তুকি পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা এর মাধ্যমে বিশেষ অগ্রাধিকার পাবেন, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন
নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার
নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন
নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

আরও খবর