Header Border

ঢাকা, , | () ২৬.৮২°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার মুসলিম যুবক হিন্দু পরিচয়ে জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আনিসুর রহমান

নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন

শেরপুরের নালিতাবাড়ীতে মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণের লক্ষ্যে ‘আলেপ আলী ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির উদ্বোধন করা হয়।

ওয়ার্ড বিএনপি নেতা উসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক তরুণ সমাজসেবক উবায়দুল ইসলাম সোহাগ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ার হোসেন ভিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএ রায়হান ও উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির।

এ সময় আরও বক্তব্য দেন পোড়াগাঁও ইউনিয়নে এমপির প্রতিনিধি শাহীন আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্লাহ, সমাজসেবক রবিউল আলম ইউসুফ ও সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মন্ডল, সাধারণ সম্পাদক উমর ফারুক, ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফিরোজ আলম, ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন লিটন, উপজেলা শ্রমিকদল নেতা ছফর উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আলেপ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে পোড়াগাঁও ইউনিয়নের ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি একাডেমি, ১১টি কওমি ও নুরানি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ল্যাম্প বিতরণ করা হয়।

এছাড়া ইউনিয়নের ৪২টি মসজিদ, ২টি মন্দির, ১টি গির্জা এবং ৯টি ওয়ার্ডের ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়। পাশাপাশি চারটি দরিদ্র পরিবারের ঘর মেরামতের জন্য ঢেউটিন, রাস্তা সংস্কারে ৪৫ ট্রলি বালু, পাঁচটি সাঁকো নির্মাণ এবং সাতজন শিক্ষার্থীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন
নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার
নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন
নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

আরও খবর