Header Border

ঢাকা, শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৯৫°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে? নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ‘মাদককে না বলি, সুস্থ্য ও সুন্দর সমাজ গড়ি’ এমন স্লোগানে মাদক বিরোধী এক সামাজিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ভারত সীমান্তঘেঁষা ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি বটতলা এলাকায় ওই বৈঠকের আয়োজন করেন হিলফুল ফুজুল নামের একটি স্থানীয় সামাজিক সংগঠন।

এতে ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্তি পুলিশ সুপার নাছরিন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান। প্রিয় অতিথির বক্তব্য রাখেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী, শেরপুর-২ আসনের এমপির প্রতিনিধি শাহীন আলম, ২নং নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষক আমানুল্লাহ রতন, ফিরোজ লিটন স্পোটর্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমীন লিটন, উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহাম্মদ আলী, আলেপ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান উবাইদুল ইসলাম সোহাগ প্রমুখ।

এ সময় নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন, সমাজসেবক রবিউল আলম ইউসুফ, উপজেলা যুবদলের সদস্য মারফত আলী শেখসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দুটি মাদক বিরোধী সামাজিক কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বৈঠকে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মাদকসেবনকারী ও মাদক ব্যবসায়ীদেরকে সংশোধনের জন্য আগামী ১০ দিনের আল্টিমেটাম দিয়ে মাদক প্রতিরোধ কমিটিকে একটি তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। ১০ দিন পরেও যারা সংশোধন না হবেন, তাদের বিরুদ্ধে পুলিশের আইনী তৎপরতা জোড়দার করা হবে। এছাড়া এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানানো হয় ওই বৈঠকে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম
নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন
নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল

আরও খবর

error: Content is protected !!