Header Border

ঢাকা, , | () ২৬.৩৩°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার মুসলিম যুবক হিন্দু পরিচয়ে জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আনিসুর রহমান

নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

মোঃ হারুন অর রশিদ, সিনিয়র রিপোর্টারঃ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা বাওইবাধা গ্রামে স্থানীয় মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে তিন সন্তানের জননীর সাথে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঐ মুয়াজ্জিনের নাম জামাল উদ্দিন। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন জামাল উদ্দিন। সম্প্রতি স্থানীয় লোকজন বিষয়টি হাতেনাতে ধরে ফেললে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত জামাল এলাকা ছেড়ে পালিয়ে যান। অভিযুক্ত জামাল উদ্দিন বিবাহিত ও তার ৩ টি ছেলে সন্তানও রয়েছে।

প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, গত ৯ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে মসজিদ সংলগ্ন দোকানে জামাল উদ্দিন ঐ নারীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলো। অস্বাভাবিক শব্দ শুনে দোকানের দিকে টর্চলাইটের আলো জ্বালালে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। পরে মহিলা দ্রুত সেখান থেকে চলে যান।

​ঘটনাটি ধামাচাপা দিতে এবং স্থানীয়ভাবে গ্রাম্য শালিসের মাধ্যমে সমাধানের জন্য চেষ্টা চালানো হয়। তবে সুবিচারের আশায় ভুক্তভোগী নারী শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ভুক্তভোগী মহিলা জানান, “জামাল উদ্দিন আমাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ দুই বছর যাবৎ অনৈতিক শারিরীক সম্পর্ক বজায় রেখেছে। বিভিন্ন সময় সে আমার ঘরে আসতো। আবার মাঝে মাঝে গভীর রাতে ইমুতে ফোন দিয়ে তার দোকানে ডেকে নিতো। এখন ঘটনা জানাজানি হওয়ার পর সে পালিয়ে গেছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই।”

​এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, ঘটনাটি সামাজিক শালিসের মাধ্যমে নিষ্পত্তির প্রাথমিক চেষ্টা করা হলেও কোন সমাধানে পৌঁছানো যায়নি।

​এ বিষয়ে অভিযুক্ত জামাল উদ্দিন পলাতক থাকায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মোবাইল ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন
নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার
নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন
নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

আরও খবর