শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। রোববার (১৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের বিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়।
পত্রে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী উত্তর নাকশী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মজিদকে দ্বিতীয়বারের মতো বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মো. হারেজ উদ্দিন। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোসলেম আলী ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোফাজ্জল হোসেন।
পত্রে আরও উল্লেখ করা হয়, এডহক কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমসহ প্রয়োজনীয় দায়িত্ব পালন করতে পারবে। তবে কোনো শিক্ষক বা কর্মচারীর ওপর কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণ করতে হবে।
পত্রে আরও বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মচারীর ওপর অভিযোগ থাকলে শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহণপূর্বক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে।

২৭.৬৫°সে