Header Border

ঢাকা, , | () ২৭.৬৫°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার মুসলিম যুবক হিন্দু পরিচয়ে জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আনিসুর রহমান

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ উঠেছে। শত্রুতার জের ধরে অজ্ঞাত কেউ এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন মাছচাষি আব্দুর রাজ্জাক।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে দেখে বিষয়টি প্রথম টের পান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিশ্চিত হয়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কলসপাড় ইউনিয়নের ডহরিয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক তার বাড়ির পাশে প্রায় ৭০ শতাংশ জমির একটি পুকুরে পাঙ্গাস মাছের সাথে দেশি প্রজাতির রুই, কাতল, মৃগেল, সরপুটি ও সিলভার কার্পের মিশ্র চাষ করেছিলেন। কিছুদিনের মধ্যেই এসব মাছ বাজারজাত করার পরিকল্পনা ছিল তার।

তবে হঠাৎ করে বিষ প্রয়োগের কারণে পুকুরের অধিকাংশ মাছ মারা যায়। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পুকুরে খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে পানিতে ভাসতে শুরু করেছে। পরে পুকুর মালিক ও তার লোকজন মরা মাছ তুললে দেখা যায়, বিষক্রিয়ার কারণে বেশিরভাগ মাছেই পচন ধরে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন
নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার
নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন
নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

আরও খবর