আগামীকাল শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নালিতাবাড়ীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে। বুধবার (২২ এপ্রিল) নালিতাবাড়ী বিআরডিবি কার্যালয়ে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জোনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাণীসম্পাদক ডাঃ আবু সাইম, নালিতাবাড়ী ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম.এ রায়হান প্রমুখ।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রমের আয়োজন করেছে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল। সহযোগিতায় আছে শেরপুর জেলা প্রশাসন ফাউন্ডেশন।

২৬.২২°সে