Header Border

ঢাকা, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৯.৪°সে
শিরোনাম
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য  দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি শনিবার থেকে ময়মনসিংহ বিভাগে অতিভারী বর্ষণের আভাস খুলনা বিভাগীয় কমিশনার নিযুক্ত হলেন নালিতাবাড়ীর সন্তান আব্দুল্লাহ হারুন সকল সার ডিলারের নিয়োগ বাতিল শেরপুরে গরুচোর চক্রের তিন সদস্য গ্রেফতার নকলায় ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে দশ হাজারের বেশি পরিবার

শেরপুরে গরুচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

ড্রাম ট্রাকে ৪টি গরু দেখে স্থানীয়দের মাঝে সন্দেহ হওয়ায় স্থানীয় জনতা আটক করে পরে চোর চক্রের তিন সদস্যকে পুলিশে সোপর্দ করেছে জনতা। বুধবার (২২ এপ্রিল) বিকেলে শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকার ৬ ও ৭ নম্বর চরে ড্রাম ট্রাকে গরুসহ ৩ ব্যাক্তিকে আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে শেরপুর সদর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ৪টি গরুসহ ৩ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এঘটনায় গ্রেফতারকৃতরা হলেন নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের মো. টিটু মিয়া, মো. নজরুল ইসলাম (৩৫) এবং মোসাম্মত বরুণা আক্তার (৩৮)। শেরপুর সদর থানার উপপরিদর্শক আক্তারুজ্জামান মিয়া বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ড্রাম ট্রাক করে চারটি গরুসহ ছয়জন ব্যক্তি জামালপুরের ইসলামপুর উপজেলার দশানি নদীর পাড় সংলগ্ন এলাকায় নামানো হয়। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে। তবে সন্তোষজনক জবাব দিতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়।

একপর্যায়ে চক্রের তিন সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় তিনজনকে আটক করা হয়। এ ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশকে অবহিত করা হয়। পরে রাতে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত গরুগুলো থানায় নিয়ে আসে।

এঘটনায় শেরপুর সদর থানার তদন্ত ওসি জাহাঙ্গীর আলম বলেন, মামলা পক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং পুরো চক্রটিকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী
নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি
নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য 
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি
শনিবার থেকে ময়মনসিংহ বিভাগে অতিভারী বর্ষণের আভাস

আরও খবর

error: Content is protected !!