Header Border

ঢাকা, , | () ২৫.২৯°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার মুসলিম যুবক হিন্দু পরিচয়ে জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আনিসুর রহমান

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কর্ণহার থানার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাবের ভাষ্য, নিহতরা মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে মাদক, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।

রাজশাহী র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদে রাত সোয়া ১১টার দিকে রাজশাহী র‌্যাবের একটি দল কর্ণহার থানার করমজা এলাকার একটি আম বাগানে অভিযান চালায়।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একদল মাদক ব্যবসায়ী র‌্যাবের ওপর গুলিবর্ষণ করতে থাকে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। এছাড়া নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে গাঁজা, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার
নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
মুসলিম যুবক হিন্দু পরিচয়ে জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
নালিতাবাড়ীতে বাল্য বিবাহ পন্ড: কাজী, বর ও কনের বাবাকে অর্থদণ্ড

আরও খবর