Header Border

ঢাকা, , | () ২৬.৮৭°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার মুসলিম যুবক হিন্দু পরিচয়ে জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত করে হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন সেপ্টেম্বর অন যশোর রোড: ইতিহাসের এক অদ্ভুত ফিরে দেখা তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আনিসুর রহমান

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

‎‎মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা সদর থানা পুলিশ সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেফতার করেছে। শনিবার (১৭ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

‎গ্রেফতারকৃতরা হলেন, খোলাবাড়ী এলাকার মোঃ মিঠু মিয়া (৪২), সোলাবাড়ী এলাকার মোঃ মোজা মিয়া (৩৫), উত্তর ধানঘড়া এলাকার মোঃ বুলু মিয়া (৪৩), দুর্গাপুর কুপতালা এলাকার মোঃ সবুজ মিয়া (২৫) এবং পশ্চিম খোলাবাড়ী এলাকার মোঃ নাজমুল মিয়া (২৬)। তারা সবাই গাইবান্ধা সদর উপজেলা-এর বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত গাইবান্ধা গড়তে সদর থানা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন মহল ও অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।
‎পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বারটানের পুষ্টি ক্যাম্পেইন
নালিতাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে সাংবাদিক মনিরের পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ
নালিতাবাড়ীতে মামলাবাজ প্রতিবেশীর অত্যাচারে অতিষ্ঠ গ্রাম পুলিশের পরিবার
নালিতাবাড়ীর নন্নীতে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের মোটরসাইকেল শোডাউন
নালিতাবাড়ীতে আরডিএসের পক্ষ থেকে ১০ জন প্রবীণের মাঝে বিনামূল্যে গরু বিতরণ
নালিতাবাড়ীতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

আরও খবর