Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৬৪°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে? নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

রাতের আধারে শাল-গজারি গাছ নিধন, নালিতাবাড়ীতে বন উজাড়ের মহোৎসব

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বাংলা মোড় এলাকায় রাতের আধারে প্রকাশ্যে চলছে শাল-গজারি গাছ নিধনের মহোৎসব। রাস্তার দুই পাশে থাকা দুটি শাল-গজারির বাগান থেকে একের পর এক বড় বড় গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র। এতে ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় বন ও পরিবেশ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গভীর রাতে ট্রাক ও ভ্যানযোগে মূল্যবান শাল-গজারি গাছ কেটে সরিয়ে নেওয়া হলেও রহস্যজনক কারণে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এক সময় ঘন সবুজে ঢাকা থাকা বাগানগুলো এখন প্রায় বিরানভূমিতে পরিণত হতে বসেছে। বন উজাড়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও।

এলাকাবাসী জানান, বাগান দুটি ব্যক্তিমালিকানাধীন হলেও কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নির্বিচারে গাছ কাটা হচ্ছে। এতে পরিবেশ ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনের পর দিন বন কেটে শেষ করে ফেলছে, অথচ দেখার যেন কেউ নেই। বন রক্ষার দায়িত্ব যাদের, তাদের নিষ্ক্রিয়তায় গাছখেকো চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।”
এ বিষয়ে গোপাল বিট কর্মকর্তা আবদুল বারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “এই বাগান ব্যক্তিমালিকানাধীন, সরাসরি বন বিভাগের আওতায় নয়। তারপরও খবর পেয়ে কয়েকদিন আগে গিয়ে গাছ কাটতে নিষেধ করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, ব্যক্তিমালিকানাধীন হলেও পরিবেশ ধ্বংস করে এভাবে নির্বিচারে শাল-গজারি গাছ কাটার সুযোগ কীভাবে দেওয়া হচ্ছে। দ্রুত তদন্ত করে বন উজাড়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম
নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান
নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন

আরও খবর

error: Content is protected !!