শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হোসেন উন্নয়নমুখী নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনায় এসেছেন। তিনি নয়াবিল ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নয়াবিল ইউনিয়নটি নিম্ন ও পাহাড়ি এলাকা হওয়ায় এখানে বসবাসকারী মানুষের জীবনযাত্রায় দীর্ঘদিন ধরে নানা সমস্যা বিরাজ করছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা স্থানীয়দের দুর্ভোগ বাড়িয়ে তোলে। এসব সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়েই নিজের উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন এই প্রার্থী।
আরিফ হোসেন বলেন, “নয়াবিল ইউনিয়নের সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। পাহাড়ি ও নিম্নাঞ্চলের সমস্যাগুলো সমাধান করে একটি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে একটি স্মার্ট ইউনিয়ন গড়ে তুলবো।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, উঁচু সড়ক নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি পাহাড়ি এলাকার জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে।
এছাড়া জনকল্যাণে বেশ কিছু বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে—নয়াবিল ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলা। এছাড়া নিজ অর্থায়নে ইউনিয়ন ভিত্তিক অ্যাম্বুলেন্স সেবা চালু, জন্ম নিবন্ধন ফ্রি করে দেওয়া, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ও পঙ্গু ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিনামূল্যে প্রদান নিশ্চিত করা এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকা।
সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত থাকা আরিফ হোসেন ইতোমধ্যে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। শিক্ষা সহায়তা, ত্রাণ বিতরণ ও বিভিন্ন মানবিক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে বলে জানা যায়।
তিনি বলেন, “আমি রাজনীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। জনগণের সমর্থন পেলে নয়াবিল ইউনিয়নকে একটি উন্নত, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করবো।”
এদিকে স্থানীয় ভোটাররা জানান, সৎ ও পরিশ্রমী নেতৃত্ব হিসেবে আরিফ হোসেন ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। তাঁরা আশা করছেন, নির্বাচনে জয়ী হলে তিনি বিশেষ করে নিম্ন ও পাহাড়ি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

৩৯.৪°সে