Header Border

ঢাকা, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৫°সে
শিরোনাম
চিত্রনায়িকা পূজা চেরীর বাবা গ্রেফতার ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য  দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি শনিবার থেকে ময়মনসিংহ বিভাগে অতিভারী বর্ষণের আভাস খুলনা বিভাগীয় কমিশনার নিযুক্ত হলেন নালিতাবাড়ীর সন্তান আব্দুল্লাহ হারুন সকল সার ডিলারের নিয়োগ বাতিল শেরপুরে গরুচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

কন্যা শিশুকে ধর্ষণচেষ্টা: ইমাম বললেন, শয়তানের ধোঁকায় পড়ে এটা করেছি

শরীয়তপুরের জাজিরায় এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক আবুল বাসারকে (৬০) আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার বিকেলে নিজের মাদ্রাসার এক ৬ বছর বয়সী শিক্ষার্থীকে কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন তাকে আটক করে রাখেন এবং পরে জাজিরা থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেন তার মেয়ে। সেই হিসেবে বিকেলে তার কাছে যেতে বলেন অভিযুক্ত আবুল বাসার। পরে তিনি সেই মাদ্রাসার একটি কক্ষে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। তখন আশপাশের লোক বিষয়টি জানতে পেরে তাকে অবরুদ্ধ করে রাখেন। সেখান থেকে জাজিরা থানা পুলিশ তাকে আটক করেন। শিশুটির মা তার সর্বোচ্চ বিচারের দাবি করেন।

স্থানীয় একজন বলেন, ‘এই আবুল বাসার আমাদের এলাকার ইমাম ও একটি মাদ্রাসার শিক্ষক, তার মতো লোক এমন নিকৃষ্ট কাজ করেন তা আমাদের মাথায় আসে না। আমরা যততটু জানি সে জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। আমরা তার সর্বোচ্চ বিচার চাই।’

এদিকে অভিযুক্ত আবুল বাসারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায় ‘হয়তো শয়তানের ধোঁকায় পড়ে’ আমি এটা করেছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ জানান, অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চিত্রনায়িকা পূজা চেরীর বাবা গ্রেফতার
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী
নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি
নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য 
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি

আরও খবর

error: Content is protected !!