Header Border

ঢাকা, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৫°সে
শিরোনাম
চিত্রনায়িকা পূজা চেরীর বাবা গ্রেফতার ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য  দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি শনিবার থেকে ময়মনসিংহ বিভাগে অতিভারী বর্ষণের আভাস খুলনা বিভাগীয় কমিশনার নিযুক্ত হলেন নালিতাবাড়ীর সন্তান আব্দুল্লাহ হারুন সকল সার ডিলারের নিয়োগ বাতিল শেরপুরে গরুচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি পেলেন ডাকসু নেতা মুসাদ্দিক

ছাত্রদল নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী। তিনি ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং দাঁত ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

বুধবার (২২ এপ্রিল) ঢাবির প্রক্টর অফিসের সামনে সংবাদ সম্মেলনে মুসাদ্দিক আলী ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আজ বেলা ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে কলা ভবনের পেছনের ফটকের সামনে ক্লাসে যাওয়ার পথে আলাউদ্দিনসহ আরো কয়েকজন তার পথ রোধ করেন।

তিনি বলেন, পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কী হইছে ভাই? আপনি কে? আমি তাকে চিনতে পারছিলাম না।

সে আমাকে প্রথমেই বলে, তুই আমাকে চিনতে পারতেছিস না? প্রথমেই অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আমার দাঁত ফেলে দেবে।

ডাকসুর সাহিত্য সম্পাদক আরো অভিযোগ করেন, আলাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে মারতে যান। এ সময় সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় হুমকি দেন।

ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি মুসাদ্দিককে বলছি, তুমি আমার নামে যে মিথ্যা কথা লিখেছ, আমিও তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র

আমার নামে যে ভুয়া কথাগুলা, মিথ্যা প্রপাগান্ডা কেন ছড়িয়েছে, এ কথার জবাব চেয়েছি শুধু তার কাছে।।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি
খুলনা বিভাগীয় কমিশনার নিযুক্ত হলেন নালিতাবাড়ীর সন্তান আব্দুল্লাহ হারুন
সকল সার ডিলারের নিয়োগ বাতিল
ইউনুসের গোলামী ও দাসত্বের চুক্তিতে যা যা আছে

আরও খবর

error: Content is protected !!