Header Border

ঢাকা, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৩.৫°সে
শিরোনাম
চিত্রনায়িকা পূজা চেরীর বাবা গ্রেফতার ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য  দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি শনিবার থেকে ময়মনসিংহ বিভাগে অতিভারী বর্ষণের আভাস খুলনা বিভাগীয় কমিশনার নিযুক্ত হলেন নালিতাবাড়ীর সন্তান আব্দুল্লাহ হারুন সকল সার ডিলারের নিয়োগ বাতিল শেরপুরে গরুচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য 

শেরপুরের  নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ মধ্যবাজারের নিলামপট্টি সড়কে প্রতিদিন পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পোড়ানো হচ্ছে। এতে সড়কজুড়ে ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া, বাড়ছে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বাজারের ব্যবসায়ীরা রাস্তার মাঝখানে বর্জ্য স্তূপ করে তাতে আগুন দেন। এতে মুহূর্তেই চারপাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং বাতাসে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ।

সরেজমিনে দেখা যায়, আগুন জ্বালানোর কারণে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পথচারী মো. মুশফিকুর রহমান সিয়াম বলেন, সকালবেলা এই রাস্তা দিয়ে হাঁটা যায় না। নাকে রুমাল দিয়েও পলিথিনের বিষাক্ত দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যায় না।

 

ইজিবাইক চালক মোঃ মমিন মিয়া বলেন, রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে রাখে। গাড়ি নিয়ে পার হওয়া ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে এ সমস্যা দিন দিন বাড়ছে। বাজার এলাকায় প্রকাশ্যে বর্জ্য পোড়ানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এ সময় স্থানীয় ব্যবসায়ী আতিক ইসলাম সঙ্গে কথা বলে জানা যায়, আগে পৌরসভার গাড়ি নিয়মিত ময়লা সংগ্রহ করত, তবে এখন তা বন্ধ রয়েছে। বাজারে পর্যাপ্ত ডাস্টবিনেরও ব্যবস্থা নেই।

পরিবেশবিদরা বলে থাকেন, পলিথিন পোড়ানোর ফলে ডাইঅক্সিন ও ফিউরানসহ ক্ষতিকর গ্যাস তৈরি হয়, যা মানবদেহে প্রবেশ করে শ্বাসতন্ত্রের রোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি এসব বর্জ্য ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে জলাবদ্ধতার তৈরি করে।

এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত ও পলিথিন পোড়ানো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী
নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি
শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি
শনিবার থেকে ময়মনসিংহ বিভাগে অতিভারী বর্ষণের আভাস
খুলনা বিভাগীয় কমিশনার নিযুক্ত হলেন নালিতাবাড়ীর সন্তান আব্দুল্লাহ হারুন
শেরপুরে গরুচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

আরও খবর

error: Content is protected !!