শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যদের সমন্বয়ে একীভূত প্রেসক্লাবের ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটুকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার রাতে নালিতাবাড়ী শহীদ মিনার প্রাঙ্গণে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি এমএ হাকাম হীরা এ কমিটির ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা সামেদুল ইসলাম তালুকদার, প্রথম আলোর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাবেক সহ-সভাপতি লাল মাহমুদ শাহজাহান কিবরিয়াসহ নব গঠিত আহ্বায়ক কমিটির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৬ জুলাই শেরপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী নালিতাবাড়ী প্রেসক্লাবের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটি (তালিকার ক্রমানুসারে):
যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লডিয়া নকরেক কেয়া (দৈনিক কালের কন্ঠ), মঞ্জুরুল আহসান (দীপ্ত টিভি), জাহাঙ্গীর আলম তালুকদার (দৈনিক ভোরের কাগজ), আমিরুল ইসলাম (দৈনিক দিনকাল), মনিরুল ইসলাম মনির (জিটিভি ও দৈনিক সময়ের আলো), মঞ্জুরুল আহসান ক্যাবল (দৈনিক খবর), মো. আবু ইলিয়াস সাদ্দাম (দৈনিক ভোরের ডাক), হারুন অর রশিদ (দৈনিক সকালের সময়) ও মিজান শেখ (দৈনিক সমকাল)।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন এম এ হাকাম হীরা (বাংলা ভিশন), সামেদুল ইসলাম তালুকদার (দৈনিক ইত্তেফাক), আব্দুল মান্নান সোহেল (দৈনিক প্রথম আলো), লাল মাহমুদ শাহজাহান কিবরিয়া (দৈনিক জনতা), মিলন হোসেন ( দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস) ও রাকিব মুক্তাদির (কান্ট্রি টুডে)।

২৭.৬২°সে