“জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ”— এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় শেরপুরের নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘হাম নিয়ে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা’ শিরোনামে একুশে পাঠচক্রের ১৩০তম আসরে শিক্ষক মনি গাঙ্গুলির সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক সাহা, শিক্ষক সুমি খাতুন, শারমিন ও তাসমেরী । সঞ্চালনা করেন শিক্ষক শঙ্করী পাঠক।
পাঠচক্রে উপস্থিত ছিলেন শিক্ষক সাবিহা নাসরীন, দিলারা বেগম, সুমি সরকার, শান্তি সাহা, সুজাতা প্রমুখ। দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও গণসঙ্গীত পরিবেশন করেন।

৩১.১৪°সে