Header Border

ঢাকা, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩১.১৪°সে
শিরোনাম
চিত্রনায়িকা পূজা চেরীর বাবা গ্রেফতার ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য  দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি শনিবার থেকে ময়মনসিংহ বিভাগে অতিভারী বর্ষণের আভাস খুলনা বিভাগীয় কমিশনার নিযুক্ত হলেন নালিতাবাড়ীর সন্তান আব্দুল্লাহ হারুন সকল সার ডিলারের নিয়োগ বাতিল শেরপুরে গরুচোর চক্রের তিন সদস্য গ্রেফতার

নালিতাবাড়ীতে রহস্যজনক আগুনে পুড়লো ঘর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে গভীর রাতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গোয়াল ঘরের চালা, কাপড়চোপড়, সাইকেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী কালা মিয়া (৬০), জানান, গত রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ করেই তার গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। সে সময় বাইরে বৃষ্টি হচ্ছিল এবং ঘরে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ চালু ছিল না। ফলে আগুন লাগার কারণ নিয়ে দেখা দিয়েছে রহস্য।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা ৬টি ছাগল চরম ঝুঁকির মধ্যে পড়ে। পরে এলাকার লোকজন নিয়ে ঘরের বেড়া ভেঙে ছাগলগুলোকে জীবিত উদ্ধার করা হয়। তবে অগ্নিকাণ্ডে ঘরের চালা, কাপড়চোপড়, একটি সাইকেলসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।

কালা মিয়া অভিযোগ করে বলেন, “বৃষ্টির সময় স্বাভাবিকভাবে আগুন লাগার কোনো কারণ নেই। তাছাড়া ঘরে বিদ্যুৎও ছিল না। এসব কারণে আমাদের দৃঢ় সন্দেহ, এটি পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে। এর আগে আমার ঘরে আরও একবার আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। তাই আমরা আতঙ্কে আছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় আশেপাশে কিছু সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করা গেলেও কাউকে সরাসরি আগুন দিতে দেখা যায়নি। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

এদিকে, এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, যদি প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হয়, তবে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এলাকাবাসী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চিত্রনায়িকা পূজা চেরীর বাবা গ্রেফতার
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় শেরপুরবাসী
নালিতাবাড়ী হাসপাতালে তিন মাস ধরে চালক নেই: অ্যাম্বুলেন্স সেবা বন্ধে ভোগান্তি
নালিতাবাড়ী তারাগঞ্জ মধ্যবাজারে পলিথিন পুড়িয়ে পরিবেশ দূষণ: হুমকিতে জনস্বাস্থ্য 
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ
শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক: মুচলেকায় মুক্তি

আরও খবর

error: Content is protected !!