Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪৮°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে? নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

কক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ মো. শাহজাহান নামে ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। তিনি চকরিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ার ছড়া গর্জন বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান একই ইউনিয়নের মধ্যম বানিয়ার ছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, বরইতলী পাহাড়ি এলাকার আতঙ্ক ছিল শাহজাহান। ‘দা বাহিনী’ নামের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ রয়েছে তার। এক সময় মুসা কাক্কা এ বাহিনীর প্রধান থাকলেও সে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর শাহজাহান বাহিনীর প্রধান নিযুক্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শনিবার গভীর রাতে বানিয়ার ছড়া এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী শাহজাহানের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ সময় তার মরদেহের কাছ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজীসহ ১২টি মামলা রয়েছে।

এদিকে কুমিল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন (৩৬) নামে এক ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছেন। এ সময় পুলিশের এএসপি ও ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সোয়া ২টার দিকে জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সাল এসব তথ্য জানিয়েছেন।

ঘটনাস্থল থেকে ২শ’ বোতল ফেনসিডিল ও ৩ রাউন্ড গুলিভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহত সাদ্দামের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১২টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে সন্তান কর্তৃক নির্যাতিত বিধবার মৃত্যু
আলেমদের মক্তবের প্রলোভনে অর্থ আত্মসাৎ: অভিযুক্ত ইফা শিক্ষক মাদরাসা থেকে বহিষ্কার, ঘটনার সত্যতা স্বীকার
নালিতাবাড়ীতে বনবিভাগের জমি দখলের হিড়িক: গড়ে উঠছে বাড়িঘর, দোকানপাট
রামচন্দ্রকুড়া ইউনিয়নে আলোচিত শিশু সানজিদা হত্যা মামলার আসামী বিল্লাল গ্রেফতার
এবার নালিতাবাড়ী শাহীন স্কুল থেকে সাইকেল চুরি
নালিতাবাড়ীতে টয়লেট থেকে কন্যাশিশুর মরদেহ উদ্ধার

আরও খবর

error: Content is protected !!