Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৮.১১°সে
শিরোনাম
নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে? নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন নালিতাবাড়ী প্রেসক্লাবের নয়া কমিটি: আহ্বায়ক কেটু, সদস্য সচিব সাইফুল না‌লিতাবাড়ী‌তে সেন্ট লিও ধর্মপল্লীতে সংবর্ধনায় সিক্ত সংসদ সদস্য ফাহিম চৌধুরী নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার

প্রাথমিক বৃত্তিতে মোহাম্মদ আলী মডেল একাডেমির বাজিমাত: জেলার সেরা সাফল্য

শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মোহাম্মদ আলী মডেল একাডেমি। এবার প্রতিষ্ঠানটি থেকে মোট ৪৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২৬ জন ট্যালেন্টপুল এবং ২২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। রোববার (১২ জুলাই) ফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পরিকল্পিত পাঠদান, নিয়মিত মূল্যায়ন, নিবিড় তদারকি এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতির ধারাবাহিক প্রয়াসের ফলেই এবারও কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে একাডেমিটি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সাফল্যের ধারা বজায় রেখেছে।

শুধু প্রাথমিক বৃত্তি পরীক্ষাই নয়, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে মোহাম্মদ আলী মডেল একাডেমি। ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থী উত্তীর্ণ হয়। একই বছরে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় পাঁচজন ট্যালেন্টপুল এবং আটজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। মোট ১৩ জনের বৃত্তি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলার সর্বোচ্চ সাফল্য অর্জন করে।

এদিকে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নালিতাবাড়ী উপজেলায় মোট ১১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৪৫ জন ট্যালেন্টপুল এবং ৬৮ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে। উপজেলার মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে মোহাম্মদ আলী মডেল একাডেমিরই ৪৮ জন রয়েছে, যা উপজেলার সর্বোচ্চ। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৪৫ জনের মধ্যে ২৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৬৮ জনের মধ্যে ২২ জনই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, “পরিকল্পিত পাঠদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলই আজকের এই সাফল্য। দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “এই অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সম্মিলিত অবদান রয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব, যাতে প্রতিষ্ঠানটি আরও বৃহত্তর পরিসরে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।”

ফল প্রকাশের পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের পরিচালক। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষকরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ সাফল্যের ধারা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কৃষকের ফাঁকা বাড়ি থেকে গোয়ালঘরের তালা ভেঙে গরু-ছাগল লুট
নালিতাবাড়ীতে প্রেসক্লাবের নয়া কমিটি গঠন: আহ্বায়ক বিপ্লব দে কেটু, সদস্য সচিব সাইফুল ইসলাম
নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক রাশিদুজ্জামান ইমরান
নালিতাবাড়ীতে মাদক বিরোধী সামাজিক বৈঠক অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নালিতাবাড়ীতে যাত্রা শুরু করলো আলেপ আলী ফাউন্ডেশন

আরও খবর

error: Content is protected !!